অন্যান্য ব্লকের মতোই শুক্রবার গাজোল ব্লকেও বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচী পালন করা হয়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গাজোল মণ্ডলীর ভারতী জনতা পার্টির পক্ষ থেকে গ্রাম বাংলার সর্বত্র তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে ও প্রশাসনিক অসহযোগীতার প্রতিবাদে এক ধিক্কার মিছিল বের করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি জেলা পরিষদের সভাপতি সাগরিকা সরকার, বিজেপি নেতা চঞ্চল প্রসাদ সহ বিজেপি নেতৃত্বরা। এই মিছিলটি গাজোল ব্লকের বামনগোলা মোড় থেকে শুরু করে করলাভিটায় শেষ করা হয়। বিজেপি নেতৃত্বদের দাবী, যতক্ষণ না তাদের এই অভিযোগ গুলির সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
এবিষয়ে বিজেপি যুব সভাপতি প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে বিজেপির জয়ী হলেও তাদের ঠিক মতো কাজ করতে দিচ্ছে না শাসক দল। অভিযোগ তাদের বাড়িতে গিয়ে মারধর করছে তৃণমূলের দুষ্কৃতিরা। এবিষয়ে প্রশাসনকে জানানো হলেও নিরব ভূমিকায় দেখা যাচ্ছে পুলিশ-প্রশাসন।